,

বক্তব্য আদালতে গড়ালে রাজনীতি স্বাভাবিক থাকে না : বিএনপি

news-image

রাজনৈতিক নেতাদের বক্তব্য-বিবৃতি আইন আদালতে গড়ালে রাজনীতির প্রবাহ স্বাভাবিক থাকে না বলে মনে করে বিএনপি। এক মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর সোমবার এ প্রতিক্রিয়া জানাল দলটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলার অভিযোগে ওই মামলা হয়েছিল।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, রাজনৈতিক নেতারা নানা প্রেক্ষাপটে নানা রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিয়ে থাকেন। তা যদি আইন আদালতে গড়ায় তখন রাজনীতির প্রবাহ স্বাভাবিক থাকে না। কথার পৃষ্ঠে কথা, প্রতিপক্ষের বক্তব্যের বিপরীতে বক্তব্য এ দেশের রাজনীতিতে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। নেতানেত্রীদের নানা বক্তব্যের সমালোচনা ও বিতর্কও অনাকাক্সিক্ষত নয়। মুক্তমতের সমাজে এ ধরনের পরিস্থিতি কোনো অসহিষ্ণুতার কারণ হয়েও দাঁড়ানোর কথা নয়।


সংবাদ সম্মেলনে রিপন বলেন, সারা দেশে কয়েকদিনে দুহাজারেরও বেশি নেতাকর্মীকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে। আমাদের দল এভাবে গণগ্রেফতার করার নিন্দা জানাচ্ছে এবং গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা