,

বিদ্যা সিন্হা মিমের অন্যরকম জন্মদিন

news-image

আজ বিদ্যা সিন্হা মিমের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জীবনের অন্য জন্মদিনের চেয়ে একটু আলাদা। কয়েকটি কারণে মিমের এবারের জন্মদিনটি আলাদা। আজ জন্মদিন উপলক্ষে যেহেতু সবাইকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন মিম তাই গতকালই দুপুরে তিনি রাজধানীর পুরান ঢাকার একটি এতিমখানায় গিয়ে বড় একটি কেক নিয়ে নিজের জন্মদিনের শুভারম্ভ করেন। সেখানে কেক কাটা শেষে এতিমদের সঙ্গে খাওয়া দাওয়াও করেন তিনি। পাশাপাশি বেশ কিছুটা সময় তাদের সঙ্গে আড্ডা দেন। এ সময় বিদ্যা সিন্হা মিমের সঙ্গে ছিলেন তার মা ছবি সাহা। মিম বলেন, ‘কিছুদিন আগেই পরিকল্পনা করে রেখেছিলাম যে এবারের জন্মদিনের বিশেষ একটু সময় এতিমদের সঙ্গে কাটাব।mim priyo

সেই ইচ্ছা পূরণ করতেই সেখানে যাওয়া। আমার মায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এ ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছেন।’ এদিকে জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’-এ উপস্থিত থাকছেন মিম। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের কাজ নিয়েও কথা বলবেন মিম। এরপর বাকিটা সময় মিম বাসাতেই থাকবেন। এ সময় তিনি বাবা মা, বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাবেন। এদিকে ২৭ নভেম্বর দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা সিন্হা মিম অভিনীত রাজা চন্দ পরিচালিত ‘ব্ল্যাক’ চলচ্চিত্রটি। এতে মিমের বিপরীতে আছেন সোহম। সর্বশেষ গত ঈদুল ফিতরে মুক্তি পায় ইমন মিম অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা