,

মহাখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image

রাজধানীর মহাখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান ওরফে ব্যাংকক সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সাত তলা বস্তির পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, আইপিএস পুকুরপাড় এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ওই যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের পরনে ছিল কালো প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট বলে জানান এসআই মোস্তাক। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের