,

ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম

news-image

ঢাকা সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের এক সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এক দুর্বৃত্ত। আহত ওই মিলিটারি পুলিশ সদস্যের নাম সামিদুল ইসলাম। তিনি ১৩ এমপির ​ল্যান্স কর্পোরাল। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকার একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। রাজধানীর গাবতলি এবং আশুলিয়ার চেকপোস্টে পুলিশের ওপর হামলার পর এবার সেনানিবাসের মতো এলাকায়ও দুর্বৃত্তের হামলার শিকার হল পুলিশ সদস্য ।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কচুক্ষেত চেকপোস্টে এলাকায় ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা সিএমইচ ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় সেখানে দায়িত্বরত মিলিটারি পুলিশ সদস্য ওই রিকশার হাওয়া ছেড়ে দেন। ঠিক তখনই পেছন থেকে তাকে দা দিয়ে কোপানো হয়।


প্রত্যক্ষদর্শীরা আরো জানান, রিকশাওয়ালাই দা দিয়ে ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। স্থানীয়রা ওই রিকশাওয়ালাকেও আটক করে পরে পুলিশের হাতে সোপর্দ করেন। কাফরুল থানার এস আই আবদুল হালিম জানান, খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তবে হামলার সঙ্গে জড়িত কাউকে আটকের বিষয়টি তিনি জানেন না বলে জানান।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা