,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৬ বোতল হুইস্কি ও ৬ কেজি গাঁজা জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৪ বোতল হুইস্কি, ৬ কেজি গাঁজা ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে জেলার কসবা, বিজয়নগর সীমান্তসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, কসবার মঈনপুর বিওপির টহল কমান্ডার মো. শহিদুল ইসলাম মন্দভাগ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল হুইস্কি জব্দ করেন। একইসাথে বিজয়নগরের সিঙ্গারবিল বিওপির টহল দল ছয় কেজি গাঁজা ও ৩ বোতল হুইস্কি জব্দ করে। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে ৬১ বোতল হুইস্কি ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেন বিজিবি-১২ ব্যাটালিয়নের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা