,

সাকিবের রাজকন্যার প্রথম ছবি

news-image

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার সদ্যোজাত কন্যা সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। গত ৮ নভেম্বর রোববার সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রথম সন্তান আলো দেখে পৃথিবীর। বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন বলে জিম্বাবুয়ে সিরিজ থেকে চাইলেই ছুটি নিতে পারতেন সাকিব। বিসিবি তাকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু স্ত্রীর অনুরোধেই দেশের হয়ে খেলতে চলে আসেন। ৭ তারিখ অনুষ্ঠিত  প্রথম ম্যাচে নেন পাঁচ উইকেট।  কিন্তু ম্যাচের পরের দিন শিশিরকে হাসপাতালে ভর্তি করার খবর শুনেই আবার যুক্তরাষ্টের দিকে রওনা দেন তিনি। সন্তান জন্ম হওয়ার সময়ে দেশ থেকে  থেকে তখন যুক্তরাষ্ট্রের পথে ছিলেন সাকিব। পথে দুবাইয়ে থাকার সময় তার মেয়ের জন্মের খবর পান তিনি। এর আগে কন্যা সন্তান জন্ম হওয়ার কথা নিশ্চিত করে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব  লেখেন, সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালোবাসায়, আমিন। 
 
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। চলতি বছরের ২৭ জুন জানা যায় তার স্ত্রী সন্তানসম্ভবা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে