,

প্রথম কাজ গুণগত সেবা নিশ্চিত করা: বিটিআরসির চেয়ারম্যান

news-image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ড. শাহ্জাহান মাহমুদ বলেছেন, ‘আমার প্রথম কাজই হবে- টেলিযোগাযোগ সেক্টরের গুণগত সেবা নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক কল আদান-প্রদান ঘিরে সব অসঙ্গতি দূর করে সরকারের নায্য রাজস্ব আদায় নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেব।’ এ ছাড়া সাইবার নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেয়ার কথাও বললেন তিনি।
 
সোমবার টেলিযোগাযোগ খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, টিআরএনবি’র সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান হিসেবে প্রায় দু’সপ্তাহ আগে দায়িত্ব নেয়ার পর এটাই ছিল ড. শাহ্জাহান মাহমুদের প্রথম সাংবাদিকদের মুখোমুখি হওয়া। ড. শাহজাহান মাহমুদ বলেন, বিটিআরসিকে ঘিরে জনমনে অনেক ধরনের ধারণা আছে। এটা তিনি প্রবাসে বসেও জেনেছেন। তিনি বিটিআরসিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান এবং জনগণের কাছাকাছি নিয়ে যেতে চান। এ লক্ষ্যেই তিনি জনগণের জন্য উন্নত টেলিকম সেবা নিশ্চিত করার বিষয়টিতেই প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা