,

গণমাধ্যম স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না

news-image

সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা বলেছেন, পুরো দেশ আজ অনিরাপদ অবস্থায় আছে। গণমাধ্যমও এর বাইরে নয়। মানবজমিনকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। গণমাধ্যম কর্মীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দায়িত্ব পালন করছেন। যারা দেশ চালান জনগণের নিরাপত্তা নিয়ে তারা ভাবেন না। কারণ, তারা সবসময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন। নিরাপত্তাহীনতায় ভুগলে বিদেশ চলে যান তারা। কিন্তু সাধারণ মানুষ এদেশে সবসময় অনিরাপদ। সরকারের জায়গা থেকেও জনগণের সার্বিক নিরাপত্তা বিধানের কোন উদ্যোগ নেয়া হয় না। আর আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাশালীদের নিরাপত্তা দিতেই ব্যস্ত থাকে।.enewspapers

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করে ক্ষমতাশালীদের নিরাপত্তা দেয়াই তাদের কাজ। সাধারণ মানুষকে অনিশ্চিয়তার ভিতরেই প্রতিদিন বাসা থেকে বের হতে হয়। এটাই তারা নিয়তি বলে স্বীকার করে নিয়েছে। ব্লগার, প্রকাশকদের ওপর যেমন হামলা হয়েছে তা যে কারও ওপরই হতে পারে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছে না। তারা কি করে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করবে। এ কারণে সাধারণ মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোন আস্থা নেই। দেশে গণতন্ত্র ফিরে না এলে দ্রুত এ অবস্থার পরিবর্তনের কোন সম্ভবনা নেই। দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক  না হলে গণমাধ্যমের অবস্থাও ভালো হবে না বলে উল্লেখ করেন গোলাম মোর্তোজা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে