,

ফেসবুকে মিউজিক শেয়ারিং অ্যাপ চালু

news-image

মিউজিক শেয়ার করার সেবা চালু করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। নতুন ফিচারটির নাম দেয়া হয়েছে মিউজিক স্টোরিস। এর মাধ্যমে প্রিভিউ হিসেবে বন্ধুদের শেয়ার করা গান বা অ্যালবামের প্রথম ৩০ সেকেন্ড শোনা যাবে।
 
এক টুইটার বার্তায় ফেসবুক জানিয়েছে, ফিচারটির মাধ্যমে মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই ও অ্যাপল মিউজিকের সেবা ব্যবহার করে বন্ধুদের গান শেয়ার করা যাবে। শুধু তাই নয় শেয়ার করা গান পছন্দ হলে যে মিউজিক স্ট্রিমিং সাইট থেকে ফেসবুকে স্ট্রিমিং করা হয়েছে তাদের কাছ থেকে গান বা অ্যালবাম কেনা যাবে। আপাতত অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকরীরা মিউজিক স্টোরিস অ্যাপটি উপভোগ করতে পারবেন। তবে ফেসবুক জানিয়েছে অল্প সময়ের মধ্যেই ফিচারটি অন্যান্য প্লাটফর্মের ব্যবহারকারীরাও সেবাটি উপভোগ করতে পারবেন।
 
স্পটিফাই ও অ্যাপল মিউজিক নিয়ে ফিচার যাত্রা শুরু করলেও আরো কয়েকটি মিউজিক স্ট্রিমিং সাইট মিউজিক স্টোরিস ফিচারে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে