,

এম এ মতিন ৮ দিনের রিমান্ডে

news-image

ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জিহাদ হোসেন মতিনকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড দেন।
সূত্রে জানা যায়, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাড্ডার প্রাক্তন ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে বুধবার রাত ১টার দিকে যশোরের বেনাপোল বাজার থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়।
সিজার হত্যায় জড়িত সন্দেহে এর আগে আরো চারজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের মধ্যে রাসেল নামের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর তাবেলা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি চাকতি রাসেল ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২ নভেম্বর দায় স্বীকার করে গ্রেফতারকৃত আসামি সাখাওয়াত হোসেন শরীফ ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
১ নভেম্বর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল। ২৬ অক্টোবর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শ্যুটার রুবেল।
এ মামলায় ২৬ অক্টোবর গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে আট দিন করে রিমান্ডে নেওয়া হয়। ওই দিন শ্যুটার রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২৬ অক্টোবর রিমান্ডে নেওয়া তিনজন হলেন ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরীফ।
রাজধানীর বিভিন্ন এলাকায় ২৫ অক্টোবর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাবেলা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

 


রাইজিং বিডি থেকে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে