বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশ কোনগুলো?

news-image

বিভিন্ন জরিপে বিশ্বের বহু দেশের মানুষের সুখের মাত্রা, ধন-সম্পদ, সুস্থতা ও অপরাধের মাত্রা জানা যায়। এসব জরিপের মধ্যে অন্যতম হলো লন্ডনের লিগাটুম ইন্সটিটিউটের গ্লোবাল প্রসপারিটি ইনডেস্ক। এ জরিপে বিশ্বের অধিকাংশ দেশকেই অন্তর্ভুক্ত করা হয়। তাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

বিশ্বের শীর্ষ সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশ কোনগুলো?

গ্লোবাল প্রসপারিটি ইনডেস্ক তৈরির জন্য লিগাটুম ইন্সটিটিউট ৮৯টি তথ্য বিবেচনা করে। এতে বিবেচনা করা হয় মাথাপিছু আয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নানা বিষয়। এমনকি ইন্টারনেট সার্ভারের নিরাপত্তা ও দৈনন্দিন অনুভূতিও এতে বিবেচনা করা হয়।

২০১৪ সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৪। তবে এবারে ১ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১০৩ তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬১তম অবস্থান নিয়ে সবার ওপরে আছে শ্রীলংকা। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৯৯ ও ১৩০তম।

বিশ্বের শীর্ষ সুখী, ধনী, সুস্থ ও অপরাধমুক্ত দেশ কোনগুলো?

বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ১১তম হলেও, চীন ও রাশিয়ার অবস্থান বেশ পরে। তালিকায় চীন ৫২তম ও রাশিয়া ৫৮তম অবস্থানে আছে। আর ব্রিটেনের অবস্থান ১৫তম।

গ্লোবাল প্রসপারিটি ইনডেস্ক তালিকায় শীর্ষ দেশগুলোর তালিকা-

১. নরওয়ে

২. সুইজারল্যান্ড

৩. ডেনমার্ক

৪. নিউজিল্যান্ড

৫. সুইডেন

৬. কানাডা

৭. অস্ট্রেলিয়া

৮. নেদারল্যান্ডস

৯. ফিনল্যান্ড

১০. আয়ারল্যান্ড

১১. যুক্তরাষ্ট্র

১২. আইসল্যান্ড

১৩. লুক্সেমবার্গ

১৪. জার্মানি

১৫. যুক্তরাজ্য

১৬. অস্ট্রিয়া

১৭. সিঙ্গাপুর

১৮. বেলজিয়াম

১৯. জাপান

২০. হং কং

২১. তাইওয়ান

২২. ফ্রান্স

২৩. মালটা

২৪. স্পেন

২৫. স্লোভেনিয়া

২৬. চেক রিপাবলিক।


 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান