,

আশুলিয়ায় পুলিশ হত্যায়ও আইএস’র দায় স্বীকার

news-image

দুই বিদেশি হত্যার দায় স্বীকারের পর এবার আশুলিয়ায় শিল্প পুলিশকে কুপিয়ে হত্যার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
দায় স্বীকারের বিষয়টি জানিয়েছেন জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে সকাল আটটার কিছু আগে দু‘টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে গেলে সঙ্গে সঙ্গে দুই মোটরসাইকেলে থাকা ছয় জন নেমে তাদের ব্যাগে থাকা চাপাতি দিয়ে পাঁচ পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে শিল্প পুলিশের কনস্টেবল মুকুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আইএসের দায় স্বীকারের বিষয়টি জানিয়েছে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইট।
এর আগে ইতালি নাগরিক চেজারে তাভেল্লা ও জাপানি নাগরিক হোসে কুনিও হত্যার আইএসের দায় স্বীকারের বিষয়টিও জানিয়েছিল সাইট ইন্টিলিজেন্স। গত শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশকের ওপর হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছিল আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ)। গণমাধ্যমের কাছে আনসার আল ইসলামের নাম ব্যবহার করে প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করা 

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা