সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে গুলি, ৩ মামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার বিকেলে এসব মামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়া ও কাজে বাঁধা দেয়ায় কাজী নাহিদকে প্রধান করে তিনজনের নামে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামী করা হয়। এসআই আবদুল আউয়াল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এছাড়া ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক এবং তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ীকে স্বপনকে আসামি করে এসআই কানাই লাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে এসআই প্রেমধন মজুমদার বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। দুই মামলার বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর থেকে মাদকবাহী একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের গাড়িটি সদর উপজেলার ঘাটুরা নামক স্থানে আসামাত্র প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পুলিশের গাড়িটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা পুলিশের ৫ সদস্য আহত হন। পুলিশের উপর হামলার ঘটনায় এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতেই মাদক ব্যবসায়ী স্বপনকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। এরপর ঘাটুরা কাজী বাড়ি থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করে । এসময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা