,

ইংল্যান্ডের প্রয়োজন ২৩৮ রান, পাকিস্তানের ৮ উইকেট

news-image

শারজাহ টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। মঈন আলি ও ইয়ান বেলকে হারিয়ে ইংলিশরা চতুর্থ দিন শেষ করেছে ৪৬ রানে। শেষ দিনে ইংল্যান্ডের চাই ২৩৮ রান, পাকিস্তানের ৮ উইকেট। 
এশিয়ায় এত রান তাড়া করে কখনই জিততে পারেনি ইংল্যান্ড। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ২০৯ রান তাড়ায় ৯ উইকেটের জয়ই এশিয়ায় ইংল্যান্ডের সবচেয়ে বড় রান তাড়া করার ঘটনা। চতুর্থ দিন বিকেলে ইংল্যান্ডের দুটি উইকেটই নিয়েছেন শোয়েব মালিক। আগের দিন আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন, টেস্টে ব্যাট হাতে আর কিছু করার সুযোগ নেই। কিন্তু মালিক জ্বলে উঠেছেন বোলিংয়ে। মঈনকে (২২) ফিরিয়ে ভেঙেছেন ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। পরের ওভারে দারুণ এক বলে বোল্ড করেছেন অভিজ্ঞ ইয়ান বেলকে (০)।

 
জো রুটকে নিয়ে শেষ দিনে রান তাড়া শুরু করবেন অধিনায়ক অ্যালিস্টার কুক (১৭*)। প্রথম ইনিংসে ৭২ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৫৫ রানে। ৯৭ রান নিয়ে দিন শুরু করা মোহাম্মদ হাফিজ শতক ছুঁয়েছেন দিনের তৃতীয় ওভারে। আগে তিন দফায় ৯৫, ৮৮, ৯৮ রানে আউট হওয়ার পর অবশেষে প্রথমবার তিন অঙ্ক ছুঁলেন ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট ক্যারিয়ারে এটি তার নবম শতক।
 
পঞ্চম উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের (৩৮) সঙ্গে হাফিজ গড়েন ৯৩ রানের জুটি। শেষ পর্যন্ত মঈন আলিকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন হাফিজ (১৫১)। পরে আসাদ শফিক (৪৬), সরফরাজ আহমেদ (৩৮) ও ওয়াহাব রিয়াজের (২১) কার্যকরী ইনিংসে পাকিস্তানের লিড ছাড়ায় ২৮০। এখন শেষ দিনের অপেক্ষায় পাকিস্তানী বোলিং আর ইংলিশ ব্যাটিংয়ের রোমাঞ্চকর লড়াই। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে