বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন শিক্ষামন্ত্রী

news-image

ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। তিনি ২০১৫- ২০১৭ সাল পর্যন্ত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ অধিবেশন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নুরুল ইসলাম নাহিদ এমপি। এ ছাড়াও এ অধিবেশনে ১৯৫ সদস্য রাষ্ট্র, ৮ সহযোগী সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও এনজিও'র মন্ত্রী ও উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো ও বিশ্ব নেতৃবৃন্দকে সর্বস্তরের সমেত, ন্যায় সঙ্গত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি ব্যাপক পদ্ধতির অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন। এ সময় 'সবার জন্য শিক্ষা (ইএফএ)' এ সাফল্যের কথা উল্লেখ করে জনাব নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা সহসাব্দ লক্ষ্যমাত্রা অর্জন একমাত্র অবলম্বন নয়। এটি তরুণদের জন্য লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টির অর্জনের মত অন্যান্য আরো অনেক বিষয়ের নির্দেশকের কাজ করে, অবদান রাখে বিশ্ব নাগরিক তৈরীতে এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইতে সহায়তা করে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, প্রাণবন্ত সমাজ গঠনেও সহায়তা করে। এই বিষয়গুলোতে মনোযোগ দিতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ে সহসাব্দ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।

এই ধারণাকে বিবেচনা করে তিনি এই মাসের শেষে জাতিসংঘ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য একটি কঠোর ঐক্যমতে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি জনাব শহীদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর সেক্রেটারি মো. মনজুর হোসেন। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান