বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ষণের ফলে ভূমিষ্ঠ শিশুর অধিকার আছে ধর্ষণকারীর সম্পত্তির ওপর’

news-image

ধর্ষণের ফলে ভূমিষ্ঠ হওয়া সন্তানের ধর্ষণকারীর সম্পত্তির ওপর অধিকার আছে। উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির দাবিদার সে। এই রায় দিল ভারতের ইলাহাবাদ হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ।

ধর্ষণকারীকে সেই শিশুর ‘বায়োলজিকাল বাবা’ বলে উল্লেখ করে বিচারপতি সাবিউল হাসনাইন ও বিচারপতি ডি কে উপাধ্যায়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, ওই শিশুকে ধর্ষণে অভিযুক্তের অবৈধ সন্তান বলে ধরা হবে এবং তার সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারবে সে। তবে সেই শিশুকে দত্তক সন্তান হিসাবে কাউকে দিয়ে দেওয়া হলে ‘বায়োলজিকাল বাবা’ অর্থাত ধর্ষণে অভিযুক্তের সম্পত্তির ওপর কোনও অধিকার থাকবে না তার।
তবে এই ‘জটিল সামাজিক ইস্যু’র মোকাবিলায় আইন প্রণেতারা একটি উপযুক্ত আইন রচনা করুন, এমন সুপারিশও করেছে বেঞ্চ।নিঃসন্দেহে ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের এই রায়ের গুরুত্ব অসীম, সুদূরপ্রসারী হয়ে দাঁড়াবে।


এক ধর্ষিতা যুবতী তাঁর কন্যাসন্তানের ভবিষ্যত কী,  জানতে বেঞ্চের শরণাপন্ন হয়েছেন। সম্প্রতি ওই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গরিব ঘরের মেয়েটি। সে ব্যাপারেই এই রায় দিয়েছেন দুই বিচারপতি।
উত্তরপ্রদেশ সরকারকে মেয়েটিকে অতিরিক্ত ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আদালত ডিগ্রি স্তর পর্যন্ত ধর্ষিতাকে নিখরচায় পড়াশোনার বন্দোবস্ত করতেও বলেছে রাজ্য সরকারকে।
বেঞ্চ বলেছে, উত্তরাধিকারের প্রশ্নে আমাদের পর্যবেক্ষণ হল, জন্ম যেভাবেই হোক, একটি মানুষের উত্তরাধিকারের অধিকার নির্ধারিত হয় সে যে পার্সনাল ল-এর আওতাভুক্ত, সেই অনুসারে। ধর্ষিতার সন্তান পারস্পরিক সহমতের ভিত্তিতে হওয়া যৌন সম্পর্কের জেরে বা অন্য কোনওভাবে জন্ম নিয়েছে কিনা, তা এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।


তবে পাশাপাশি বেঞ্চ বলেছে, এহেন পর্যবেক্ষণ সত্ত্বেও এটা এখানে বলা প্রাসঙ্গিক যে, বর্তমান মামলায় বিচার বিভাগের সরাসরি কোনও ঘোষণা করার প্রয়োজন নেই কেননা শিশুকন্যাটিকে দত্তক দেওয়া হলে তার বায়োলজিকাল বাবার সম্পত্তির ওপর এমনিতেই কোনও অধিকার থাকবে না। আবার তাকে কেউ দত্তক না নিলেও আদালতের কোনও নির্দেশের দরকার হবে না, সে যে পার্সনাল ল-এর আওতাধীন, তার জোরেই বায়োলজিকাল বাবার সম্পত্তি পাবে। তাছাড়া মেয়েটিকে উত্তরাধিকার সূত্রে তার বাবার সম্পত্তি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলে ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। আদালতের নির্দেশ সামনে রেখে বায়োলজিকাল বাবা তার হেফাজত পেতে বা তার সঙ্গে দেখা করার অধিকার দাবি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে এটা কাম্য নয় বলে আমাদের মত। – সূত্র : এবিপি

 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান