বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যা এবার বন্ড গার্ল! ​অন্তরঙ্গ নায়িকা আলিশা

news-image

বিদ্যা বালন এ বার বন্ড ওম্যান? ‘ডার্টি পিকচার’-এর তুমুল সাফল্যের পর এ বার কি সত্যিই বলিউড থেকে হলিউডে পাড়ি দিচ্ছেন নায়িকা? তাও সরাসরি জেমস বন্ডের নায়িকার চরিত্রে? সব কিছু ঠিক থাকলে ভবিষ্যতে হয়তো বিদ্যাকেই দেখা যাবে বন্ড ওম্যানের চরিত্রে। নায়িকাকে সরাসরি এই অফার দিয়েছেন পরিচালক আভা দু ভার্নে।

বিষয়টা ঠিক কী?

অস্কারের জন্য মনোনীত ছবি ‘সেলমা’র সৌজন্যে আভা-বিদ্যার পরিচয়। সম্প্রতি ‘মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ওই ছবিতে মহিলাদের ভূমিকা নিয়ে একটি আলোচনায় হাজির ছিলেন পরিচালক এবং নায়িকা দু’জনেই। সেখানেই আভা জানিয়েছেন, জেমস বন্ডকে নিয়ে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তিনি। আর বিদ্যার দিকে তাকিয়ে বলেন, ‘‘বিদ্যা তুমিই হবে আমার বন্ড ওম্যান।’’

কিন্তু ‘বন্ড ওম্যান’-এর এপোন অফার পেয়েও বিদ্যা যেন কিছুটা ব্যাকফুটে। নিজের ওজন নিয়ে বেজায় চিন্তায় নায়িকা। এই ‘বালকি ফিগার’ নিয়ে কি হলিউডে কাজ করতে পারবেন তিনি? সম্প্রতি এক বলিউডি পরিচালকও একই ভাবে ‘মোটা’ বলে কটাক্ষ করেছেন বিদ্যাকে।bidyabalas

ওই আলোচনায় সে দিন হাজির ছিলেন কঙ্গনা রানাওয়াতও। তিনি বিদ্যাকে পুরোপুরি সাপোর্ট করেন। কঙ্গনা বলেন, ‘ভারতীয় সৌন্দর্যের আইকন হলেন বিদ্যা।’ তাই চেহারার জন্য কাজ পাওয়া নিয়ে তাঁর কোনও সমস্যাই হবে না। সহকর্মীকে খোলা মঞ্চে এ ভাবে পাশে পেয়ে স্বভাবতই খুশি বিদ্যা। আপাতত অপেক্ষা। প্রিয়ঙ্কা চোপড়ার পর এ বার বিদ্যাও হয়তো হলিউডি পিচে চালিয়ে ছক্কা হাঁকাবেন।  

 

অন্তরঙ্গ নায়িকা আলিশা
কাল মুক্তি পাবে চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ ছবি 'অন্তরঙ্গ'। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে আলিশা প্রধানের।  

'স্যার তো কথা দিয়েছিলেন আমাকে নিয়ে টানা পাঁচ বছর কাজ করবেন। আমাকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেই ছাড়বেন। কিন্তু…' কথা শেষ করতে পারলেন না আলিশা প্রধান। কথা হচ্ছিল গত সপ্তাহে, চাষী নজরুল ইসলামের জন্মদিনে। 'অন্তরঙ্গ'র গল্পে দ্বৈত চরিত্রে আলিশা। একজন পুরুষশাসিত সমাজে 'খাঁচায় বন্দি' আরেকজন স্বাধীনচেতা নারী। ছবিতে তাঁর নায়ক ইমন। আলিশা বলেন, 'একটি দৃশ্যের পর আরেকটি দৃশ্য এত যৌক্তিকভাবে এগিয়েছে, কেউ ছবির শেষ দেখার আগে বুঝতেই পারবে না যে কী হতে যাচ্ছে।'

বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে বেশ কিছু কাজ করলেও সিনেমায় অভিনয়ের ইচ্ছা আগে থেকেই। সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন অনেক দিন ধরেই। শিখেছেন নাচ, কুংফু-কারাতেও।aliea'একসময় বাংলায় ঠিকমতো কথা বলতে পারতাম না। অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করত। পরে ছয় মাস তিনজন শিক্ষকের কাছে বাংলা বলা শিখেছি।' শুধু বাংলা বলা নয় 'বাংলাদেশের ছবি'তে অভিনয়ের জন্য গত তিন বছরে মুক্তিপ্রাপ্ত প্রায় সব ছবিই দেখেছেন। কারণ তাঁকে অনেক শুনতে হয়েছে-'বাংলা সিনেমা করতে এসেছ, বাংলা বলতে পারো না। বাংলাদেশের সিনেমা নিয়ে জানো না। জেনে তারপর এসো।' জানালেন ছবিটির জন্য আট কেজি ওজন বাড়িয়েছিলেন।

একটি টিভি অনুষ্ঠানে দেখে তাঁকে সিনেমায় কাস্ট করেছিলেন চাষী। চাষীকে নিয়ে অনেক স্মৃতি আলিশার। 'অন্তরঙ্গ' ছবির শুটিং শুরুর এক সপ্তাহ পরের ঘটনা। আলিশার ভাষ্যে, "কঠিন বাংলায় কিছু সংলাপ। আমি ঠিকমতো বলতে পারছিলাম না। ৩০ বার টেকে নেওয়ার পরও না পারায় চাষী স্যার রেগে বললেন-'তোমার মতো বড়লোকের মেয়েকে নায়িকা বানানোই উচিত হয়নি। রাস্তা থেকে কাউকে তুলে আনলে ভালো হতো।' শুটিং পেকআপ। পরদিন সকালে স্যার আমার রুমে এসে স্যরি বললেন। তিনি আমাকে দৃশ্য সম্পর্কিত একটা গল্প ইংরেজিতে শোনালেন। পরে শুটিংয়ে প্রথমবারে না পারলেও দ্বিতীয়বারে টেকটি ওকে করলাম। এ ঘটনায় চাষী স্যার এতটাই খুশি হয়েছিলেন যে পরের ছবি 'কোথায় আছো কেমন আছো'তেও আমাকে নায়িকা করার ঘোষণা দিলেন।" চাষীর শরীরে ক্যান্সার ধরা পড়ার আগে ছবির প্রায় ৯৫ শতাংশ শুটিং শেষ হয়। পরে কিভাবে শেষ হলো? 'উনার সহকারী আর আমরা মিলে শেষ করেছি। আমার বোন ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে ভারতে। এডিটিং করেছে সে-ই।' নিজেদের প্রযোজনা সংস্থা কার্নিভাল মোশন পিকচার্স থেকে মুক্তি পাচ্ছে ছবিটি। এই প্রতিষ্ঠান থেকে চারটি ছবির ঘোষণা দিয়েছিলেন। আপাতত 'প্রেমের কাজল'টাই করছেন। এরপর সোহানুর রহমান সোহানের 'তুমি নেই কিছু নেই' প্রযোজনা করবেন কলকাতার সঙ্গে যৌথভাবে।286855

অবহেলিত নারীদের নিয়ে অনেক পরিকল্পনা তাঁর। পাঁচ বছর পর অভিনয় ছেড়ে দেবেন। তা না হলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে না।