,

জাতীয় সংলাপের আহ্বান বিএনপির

news-image

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সম্পতি দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় ‘অস্বাভাবিক’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে জাতীয় সংলাপ। তাই সরকারকে সংলাপে সারা দেওয়ার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুবই উদ্বেগ প্রকাশ করছি। দুইজন বিদেশীর হত্যাকাণ্ড, একজন প্রকাশকের হত্যাকাণ্ড এবং আরও তিন জন লেখক-প্রকাশকের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার মধ্যে দুজন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা-সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যখন হত্যাকাণ্ডের শিকার হন বা আক্রমণের শিকার হন-এ পরিস্থিতি কোনভাবেই স্বাভাবিক নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতিতে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়বে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের