বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নভেম্বর দেশে ফিরছেন খালেদা

news-image

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এদিন বিকেল নাগাদ ঢাকায় হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবেন তিনি। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৯ নভেম্বর)সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরের দিন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছ‍ুবেন তিনি। তবে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ঢাকায় অবস্থানরত বিএনপির কোনো শীর্ষ নেতা মুখ খুলছেন না। 
 দুই দিন আগে খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল তার ফেসবুকে লিখেছিলেন, ১০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। বহুদিন ধরে ফোন ব্যবহার না করায় মারুফ কামাল খান সোহেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে জানতে চাইলে তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার দুপুরে বাংলানিউজকে বলেন,  দায়িত্বশীল কোনো নেতা বা কর্মকর্তা প্রেস উইংকে এ ব্যাপারে কিছু বলেননি। তবে প্রেস উইংয়ের প্রধান মারুফ কামাল খান সোহেলের ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পেরেছি, ম্যাডাম ১০ নভেম্বরের মধ্যেই ফিরবেন। ম্যাডামের ফেরার তারিখ নির্ধারণ হলে আমরা মিডিয়াকে জানিয়ে দেব। 
চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করিয়েছেন।ব্যক্তিগত সফর হলেও প্রায় দুই মাস লন্ডনে অবস্থানকালে প্রবাসী বাঙালিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। রোববার (১ নভেম্বর) সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন তিনি। 
 এ ছাড়া দীর্ঘদিন পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, নাতনি জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গে একান্তে সময় কাটান খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান