,

প্রেমিকের সঙ্গে পালানোয় তরুণীকে পাথর ছুঁড়ে হত্যা

news-image

প্রেমিকের সঙ্গে ঘর বাধার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন রোখসানা (১৯)। কিন্তু রোখসানার সেই স্বপ্ন পূরণ হলো না। কট্টর তালেবানদের ফতোয়ায় তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হলো। আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত ঘোর প্রদেশে সম্প্রতি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগ রোখসানাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে।


মোবাইল ফোনে ধারণ করা পাথর ছুঁড়ে হত্যার ৩০ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গর্তে থাকা সেই নারীকে ঘিরে একদল মানুষ পাথর ছুঁড়ছে। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে।
রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে, সেই নারী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে গেছে। স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রোখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।-বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে