,

আনুশকা-বিরাটের বিয়ের তারিখ চূড়ান্ত করল ভক্ত!

news-image

তাদের মতে, বিব্রতকর গুজব। আনুশকা শর্মা-বিরাট কোহলি যা-ই বলুক না কেন, ভক্তরা থেমে নেই। কেউ কার্ড ছাপাতে ব্যস্ত। কেউ চিন্তাভাবনা করছেন কোথায় হতে পারে হালের সবচেয়ে আলোচিত এ তারকা জুটির বিয়ের স্থান বা তাদের ক্যারিয়ারের গ্রাফ কোনদিকে যাচ্ছেÑ ঊর্ধ্ব না নিম্ন পানে। এরই মধ্যে এক ভক্ত তো নিজ উদ্যোগে তাদের বিয়ের কার্ড ছাপিয়ে বিতরণ করা শুরু করেছে। সঙ্গে বিয়ের তারিখটাও চূড়ান্ত করেছেন এই পাগল ভক্ত। জানিয়েছেন আসছে বছর ২৩ জানুয়ারি এই তারকা জুটির বিয়ে সম্পন্ন হচ্ছে। আর এই খবর এখন অন্তর্জাল দুনিয়ায় চলে এসেছে। তবে সে কার্ড দেখেই বোঝা যায়, পাগলপ্রায় সে ভক্ত লেখালেখিতে খুব একটা পাকা নয়। কারণ একাধিক বানান ভুল ও অসামঞ্জস্যপূর্ণ বাক্য। সোমবার ফেসবুকে তাদের বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন ভক্ত। অবশ্য পোস্ট করার এক মিনিটের মধ্যেই মুছে ফেলা হয় সেটি। বিরাটের মা-বাবার নাম সরোজ কোহলি ও প্রেম কোহলি হলেও কার্ডে লেখা সুরভি ও অরুণ কোহলি! আনুশকার মা-বাবার নামও ভুল! অজয় কুমার শর্মা ও অশিমা শর্মার জায়গায় উল্লেখ করা হয়েছে নীলিমা ও মেজর অর্জুন সিং। ধারণা করা হচ্ছে, কোনো ভক্ত বিরাট-আনুশকার এই নকল বিয়ের কার্ড বানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে