,

বিয়ের আগে যা করে মেয়েরা!

news-image

বিয়ের পর পদবি পরিবর্তন করা যাবে না, স্বাধীনভাবে থাকতে দিতে হবে, স্বামীরাই পরিবারের দায়িত্ব নেবে এবং নিজেদের পিতা-মাতার মতো স্ত্রীদের পিতা-মাতাদেরও দেখভাল করবে স্বামীরা। বেশির ভাগ ভারতীয় নারীদেরই রয়েছে এমন চাওয়া। বিয়ের আগেই তাঁরা জুড়ে দিতে চান এ ধরনের শর্তগুলো। সম্প্রতি ভারতীয় পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট শাদি ডট কম পরিচালিত একটি জরিপে উঠে এসেছে এসব তথ্য।

বিয়ের ব্যাপারে ভারতীয় নারীদের মনোভাব কী?—সেটা জানতেই সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে সাইটটি। জরিপে দেখা যায় বেশির ভাগ ভারতীয় নারীরই বিয়ের পূর্বে কোনো না কোনো শর্ত আছে। অনলাইনে করা জরিপটিতে ২৫ থেকে ৩৪ বছর বয়সী প্রায় সাড়ে ১২ হাজার নারী অংশ নেন।
ওই জরিপের একটি প্রশ্ন ছিল, ‘বিয়ের জন্য হ্যাঁ বলার আগে কী তোমাদের কোনো শর্ত আছে?’ ৭১ দশমিক তিন শতাংশ অংশগ্রহণকারীর জবাব ছিল ‘হ্যাঁ’, পাঁচ দশমিক আট শতাংশ অংশগ্রহণকারী বলেন ‘না’ এবং বাকি ২২ দশমিক নয় শতাংশ অংশগ্রহণকারী জবাব, ‘এ বিষয়ে চিন্তা করতে হবে’।
শাদি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গৌরব রক্ষিত বলেন, জরিপটি ভারতীয় নারীদের মানসিকতা কীভাবে গড়ে উঠছে সে বিষয়ে আমাদের মজার মজার তথ্য দেয়। শাদি ডট কম বুঝতে পেরেছে যে, এক দশকের বেশি সময় ধরে ভারতীয় নারীদের ভেতর বহুমুখী ব্যক্তিত্ব গড়ে উঠছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে