বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর সব কিছুই নিজ নিজ কক্ষপথে ঘুরছে: আল কোরআন

news-image

আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা; আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে (orbit) অতিক্রম করছে (সাঁতার কাটছে)” [সূরা ইয়াসিন: ৪০]
আল্লাহ তা’য়ালা এখানে আসমানের সকল কিছুর বর্ণনা করছেন। প্রত্যেকেই তাদের নিজেদের কক্ষপথে ভাসছে, সাঁতার কাটছে, ঘুরছে। চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, প্ল্যানেট ইত্যাদি। তিনি বলছেন এগুলোর সবই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এখন প্রশ্ন হল, এখানে আল্লাহ কী শব্দ ব্যবহার করেছেন সবার ‘নিজ নিজ কক্ষপথে’ বুঝানোর জন্য?
এর জন্য আল্লাহ বলছেন,
كُلٌّ فِي فَلَك       (কুল্লুন ফি ফালাকিন)
এখানে আরবিটা লক্ষ করেছেন? আরো একটু গভীরভাবে লক্ষ করুণ। তবেই বাক্যাংশটির অলৌকিক মু’জিযাটা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, “প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে।” এবার আরবিতে দেখুন – কীভাবে শব্দগুলোও অর্থের সাথে সামঞ্জস্য রেখে, আসমানের প্রত্যেকটি জিনিসের ঘূর্ণনের কথা যেই বাক্যটি দিয়ে, যেই শব্দগুলো দিয়ে, যেই অক্ষরগুলো দিয়ে আল্লাহ বলেছেন এই কথা, সেই অক্ষরগুলোও ঘুরছে নিজ নিজ কক্ষপথে। সুবহানাল্লাহ!
কীভাবে ঘুরছে? كُلٌّ فِي فَلَك
প্রথম শব্দের প্রথম অক্ষর (ك) (কাফ)
শেষ শব্দের শেষ অক্ষর (ك) (কাফ)
প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর (ل) (লাম)
শেষ শব্দের দ্বিতীয় শেষ অক্ষর (ل) (লাম)
প্রথম শব্দের তৃতীয় অক্ষর (فِ) (ফা)
শেষ শব্দের প্রথম অক্ষর (فِ ِ) (ফা)
এখানে বাকি আছে (ي) অক্ষরটি –
আর ঘূর্ণন অর্থের জন্য কী শব্দ?
يَسْبَحُونَ (ঘুরছে)
ঘূর্ণনের অর্থের জন্য যে শব্দটা ব্যবহৃত সেটা শুরু হয়েছে (ي) দিয়ে আর মাঝখানে আছে (ي) অর্থাৎ অক্ষরটা কিন্তু “নিজ নিজ কক্ষপথে” এর মাঝে রয়েছে আর তার চারপাশে অন্যান্য অক্ষর ঘুরছে অর্থাৎ ঘূর্ণন অর্থের জন্য যেই শব্দ ব্যবহৃত হয়েছে সেই শব্দের অক্ষরের চারপাশে সবই ঘুরছে!!! অর্থাৎ আয়াতের অক্ষরসমূহ শব্দের অক্ষরগুলোর ঘূর্ণনের সাথে আসমানের বৈজ্ঞানিক ব্যাখ্যার সব কিছুর নিজ নিজ কক্ষপথে ঘূর্ণনের সাথে কী অপূর্ব মিলে যাচ্ছে !! সুবহানাল্লাহ !! কে পারে এভাবে করতে? কে?
আয়াতের অক্ষর ঘুরছে, সাথে এর অর্থের জিনিসও ঘুরছে। অর্থ এবং বৈজ্ঞানিক আবিষ্কার দুটোই কী অসাধারণ সামঞ্জস্য রেখেছে আল্লাহর সৃষ্টির সঙ্গে তার আয়াতের মু’জিযার বহিপ্রকাশ!!
আমরা জানি এটা কোন লিখিত বই ছিল না. . . মানুষের কাছে তিলাওয়াত করে শুনানোর জন্য এসেছে। লিখিত আকারে নয়। অথচ এর উচ্ছারণ, এমনকি লিখিত রুপেও কি অসাধারণ মু’জিযা!!
এটা সেই কোরআন যেই কোরআন আসার সাথে সাথে আরবের অনেক বড় বড় কবিরাও কবিতা লেখা বন্ধ করে দিয়েছিল। এই সেই কোরআন যার তিলাওয়াত শোনার জন্য এই কোরআনের শত্রুরাই মধ্যরাতে রাসূল সা. এর তাহাজ্জুদের নামাজের জন্য অপেক্ষা করতো। এই সেই কোরআন যার প্রভাবে যারা মুহাম্মাদ সা. কে পাগল বলতো, তারাই এটাকে অলৌকিক বলতো। তারা জানতো এটা কোন মানবের পক্ষে সম্ভব নয়, এভাবে কোন মানুষ রচনা করতে পারে না। এটা সেই বিশ্ব রবের পক্ষ থেকে মানুষের জন্য চূড়ান্ত ইসলাম, প্রশান্তি পথ, সত্যপথের দিশারী।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান