,

ধ্বংস হতে চলেছে মঙ্গলের বড় চাঁদটি

news-image

একে মহাজগতের হেঁয়ালীপূর্ণ আচরণ বলা যায়। এটা এক অভূতপূর্ব ও বিস্ময়কর ব্যাপার। মঙ্গলের চাঁদ ফোবোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে গ্রহটি। বিজ্ঞানীরা জানান, মঙ্গল ও তার চাঁদের মধ্যকার আকর্ষণ বল ধীরে ধীরে কমে আসছে। আর এ কারণে এক সময় মঙ্গল আর আকর্ষণ শক্তিতে ধরে রাখবে না ফোবোসকে। বিজ্ঞানীরা আগেই বলেছিলেন, মঙ্গলের সঙ্গে ফোবোস ১০৪ কোটি বছর জুড়ে থাকবে। এরপর মঙ্গলের গায়েই আছড়ে পড়বে চাঁদটি। তবে এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এর আগেই ফোবোস ধ্বংসপ্রাপ্ত হবে।

 

২০০৮ সালের মার্স এক্সপ্রেস মিশনের গবেষণা তথ্যে জানানো হয়, মঙ্গলের ওই চাঁদটি মূলত পাথরের টুকরা আর বালির আস্তরণ। এর বালির স্তর ৫০-১০০ মিটার ঘন। ওপরের এই বালির আস্তরণই ফোবোসের আকার দিয়েছে। ম্যারিল্যান্ডের নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক টেরি হারফোর্ড জানান, ফোবোসে বড় বড় খাঁজ দেখা যাচ্ছে। এতে বোঝা যায়, উপগ্রহটি ভাঙতে চলেছে। এই খাঁজগুলো ১০০-২০০ মিটার চওড়া এবং ১০-৩০ মিটার দীর্ঘ।

ধারণা করা হয়, মঙ্গল গঠনের সময়ই ফোবোস এবং ডেমোস নামের উপগ্রহ দুটি এর দুটো চাঁদ হয়ে গিয়েছে। এদের মধ্যে ফোবোস আকারে বড়। এই গ্রহাণু দুটোর গঠনের সঙ্গে মঙ্গলের গঠন সম্পূর্ণ ভিন্ন। তবে ফোবোসের আয়ু নির্ভর করছে এর বাইরের স্তরের কাঠিন্যের ওপর। বালুর স্তরটি এ ফাটলগুলোকে ধরে রাখতে পারলে ফোবোস টিকে যাবে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা