,

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় বাড়ি থেকে ১০ হাজার বন্দুক উদ্ধার, মালিক গ্রেপ্তার

news-image

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় একটি বাড়ি থেকে প্রায় ১০ হাজার বন্দুক উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে বাড়ির মালিক ব্রেন্ট নিকোলসনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা বন্দুকগুলো চুরি করে জমা করে রেখেছে ব্রেন্ট। চেস্টারফিল্ড কাউন্টি শেরিফ জে ব্রুকস বলেন, তার বাড়ির কাছেই একটি গুদাম ঘরে এই অস্ত্রগুলো ছিল। তারা কয়েকটি গাড়িতে এসব অস্ত্র পরিবহন করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এত বন্দুক একসঙ্গে দেখিনি। গত শুক্রবার অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়ে সপ্তাহব্যাপী চলে। গত শনিবার নিকোলসনকে নর্থ ক্যারোলিনার ইউনিয়ন কাউন্টি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সাউথ ক্যারোলিনার চেস্টারফিল্ড কাউন্টির জেলে রাখা হয়েছে। নিকোলসনের পরিবার এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানায়। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের