,

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের গাড়ি খাদে, আহত ৫

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে।


তারা হলেন- কনস্টেবল শংকর চন্দ্রনাথ (২৭), আরিফুল ইসলাম (৩২)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া করা হয়। পুলিশের পিকআপভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সুমন (২০) ও শাহীন (২৮)।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে