,

পৌর নির্বাচন: এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি

news-image

প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আগামী মাসেই হতে পারে পৌরসভা নির্বাচন। জাতীয় নির্বাচনের আদলে হবে এ নির্বাচন। এতে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 
বারবার সিদ্ধান্ত বদলের কারণে আলোচিত-সমালোচিত রাজনীতিক এরশাদ দলের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন,  ফলাফল যাই হোক এবারের পৌর নির্বাচনে এককভাবেই অংশ নেবেন। মঙ্গলবার এরশাদ পৌরসভায় দলের প্রার্থী চূড়ান্ত করতে সকল জেলা ও উপজেলা কমিটিকে নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করারও নির্দেশ দিয়েছে। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় জানান, জাতীয় পার্টির জেলা কমিটিগুলোকে প্রত্যেক উপজেলা ও পৌরসভা থেকে প্রস্তাবিত প্রার্থীর তালিকা আগামী ২০ নভেম্বরের মধ্যে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। 
 
জাতীয় পার্টির একাধিক নেতা  নিশ্চিত করেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের সঙ্গে জোট করবে না। যদিও আওয়ামী লীগই এখন পর্যন্ত জোটের আগ্রহ দেখায়নি। বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগে প্রতিদ্বন্দ্বি হিসাবে নির্বাচন করবে সংসদের বিরোধী দল। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে জাতীয় পার্টি। বিএনপিবিহীন নির্বাচনে ৩৪টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনও জোটবদ্ধভাবে করেছিল দুই দল। গত বছর উপজেলা নির্বাচনে জোট হয়নি দুই দলের। তবে সেবার উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ায় আনুষ্ঠানিকভাবে জোট করার সুযোগও ছিল না।

 
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি। তার প্রস্তুতি হিসেবেই পৌর নির্বাচন এককভাবে করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এককভাবে অংশ নেবে। জাতীয় পার্টি কতটি পৌরসভায় মেয়র প্রার্থী দেবে তা এখনও নিশ্চিত নয়। এবার ২৪৫টি পৌরসভা নির্বাচন হবে। দলটির নেতারা জানিয়েছেন, প্রধানত রংপুর ও রাজশাহী বিভাগের দিকে নজর জাতীয় পার্টি। সর্বশেষ পৌর নির্বাচনে এ এলাকা থেকেই ৩ পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছিলেন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা। অন্যত্র খালি খাতে ফিরতে হয়েছে। তবে ভোট যাচাইয়ের চিন্তা থেকে এবার যথাসম্ভব বেশি পৌরসভায় প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন এরশাদ। তিনি দলের নেতাদের ডেকে বলেছেন, ‘এক ভোট পেলেও নির্বাচন করব।’  

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল