,

যুক্তরাষ্ট্রে নামাজরত মুসল্লিদের সামনে অশ্লীল আচরণ, নারী গ্রেপ্তার

news-image

যুক্তরাষ্ট্রের প্লাইমাউথের একটি পার্কে নামাজরত মুসল্লিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি ও ব্যঙ্গ করায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার পার্কের ভেতর অবসর সময় কাটাতে এসেছিলেন মুসলিম পরিবারটি। নামাজের সময় হলে তারা পার্কেই নামাজে দাঁড়িয়ে যান। তাদের নামাজের দৃশ্য সহ্য হয়নি সেখানে উপস্থিত ভিন্নধর্মী এক নারীর। ফলে সে নামাজরতদের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ শুরু করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে এ আচরণের অভিযােগে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, তাদের সঙ্গে ১০ বছরের ছেলে ও আট বছরের কন্যা সন্তানও পার্কে উপস্থিত ছিল। ওই নারীর বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিশ। ৩৬ বছর বয়সী ওই নারীকে অশ্লীল আচরণ ও অন্য ধর্মে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ ওই মুসলিম পরিবারটির পরিচয় প্রকাশ করেনি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা