,

‘দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অলস হয়ে পড়ি’

news-image

দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আমরা অলস হয়ে পড়ি- বলে মন্তব্য করলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমাদের উদ্যোগ নিতে হবে, আমরা যাতে সচেষ্ট থাকি। জেল হত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সৈয়দ আশরাফ বলেন, যে কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই একই কারণে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কী দোষ ছিল বঙ্গবন্ধুর? অপরাধ কী ছিল? বঙ্গবন্ধুর কী দোষ ছিল? যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় নাই, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন একটি অচল রাষ্ট্র হয় এ বিশ্বসভায়। তারা ভেবেছিল, বঙ্গবন্ধু না থাকলে জাতীয় চার নেতা না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সেটাই ছিল তাদের প্রচেষ্টা। সে জন্যই’ ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং জাতীয় চার নেতাকে হত্যা করেছে। । এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা