,

ডিজিটাল হচ্ছে নবীনগরের শতবর্ষী বিদ্যালয়

news-image

শতবর্ষ উদযাপন উপলক্ষে ডিজিটাইজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ১১৫ বছরের পুরনো এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা তৎকালীন জমিদার মোহিনী কিশোর রায় বাহাদুর। এই প্রতিষ্ঠান থেকে পাশ করা অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা নানাভাবে কাজ করছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, সর্বস্তরে এখন প্রযুক্তি ছড়িয়ে পড়ছে। গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। তাই শতবর্ষী এই বিদ্যালয়টিকেও ডিজিটাইজ করা হচ্ছে। বিদ্যালয়ের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের সব তথ্য ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মেদ বলেন, ‘১১৫ বছরের এই বিদ্যালয়টির বিভিন্ন সমস্যার কারণে শতবর্ষ উদযাপন করা হয়নি। দেরিতে হলেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির ১১৫ বছর উদযাপন করা হবে।’

তিনি আরও বলেন, এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের বিদ্যালয়কে অনলাইনে আনতে পেরেছি। অনুষ্ঠানের রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিদ্যালয়ের সব তথ্য এখন থেকে পাওয়া যাবে অনলাইনে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অনলাইন নিবন্ধনের সুযোগ পাবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি হবে ২০১৬ সালের ১৬ জানুয়ারি।

প্রাক্তন শিক্ষার্থীর অনলাইনে নিবন্ধন করার জন্য এই লিংকে যেতে পারেন:

 www.shyamgrammkhighschool.com

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে