বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাগ কমাতে চান? প্রতিদিন খান এই খাবারগুলো

news-image

‘রেগে গেলেন তো হেরে গেলেন’- বহুল প্রচলিত একটি কথা। কথাটি অনেকাংশে সত্যি। রাগ কখনও কোন সমস্যার সমধান হতে পারে না। অনেকেই আছেন যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন যা তাদেরকে বিপদে ফেলে দেয়। মাঝে মাঝে রাগ হতে পারে, কিন্তু এই রাগ যখন নিত্যদিনের সঙ্গী হয়ে যায় তখন তা ভয়ংকর রূপ নেয়। গবেষণায় দেখা গেছে কিছু খাবার আছে যা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করে থাকে। এই খাবারগুলো আমাদের মনের সাথে সম্পর্কিত। কিছু খাবার আছে যা আমাদের নার্ভকে উত্তেজিত করে তোলে আবার কিছু খাবার আছে যা আমাদের মনকে শান্ত করে দেয়। এমন কিছু খাবারের কথা জানা যায় ।
১। ডিম   

ডিম আপনার মুডকে প্রভাবিত করে থাকে। এতে প্রোটিন, ভিটামিন বি, ডি, আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিনকার খাদ্যতালিকায় ১টি বা ২টি ডিম রাখার চেষ্টা করুন। ডিম সিদ্ধ বা ভাজি যেকোন উপায়ে খেতে পারেন।
২। কলা

কলাতে প্রচুর প্ররিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম আছে যা আপনার নার্ভকে শান্ত রাখে। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার নার্ভ অনেকটা শান্ত হয়ে যাবে।
৩। অ্যাভাকাডো

অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সাথে পরিচালনা করে থাকে। এতে বিটা ক্যারাটিন, লুটিন, ভিটামিন ই, এবং গ্লুটাথায়ন আছে। যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। আপনি এটি সালাদ বা স্মুথি দুইভাবে খেতে পারেন।
৪। নুডলস

নুডলস কারো খুব পছন্দের খাবার আবার কারোর একদমই পছন্দ না। কিন্তু এই খাবারটি আপনার রাগ কমাতে সাহায্য করে থাকে। নিয়মিত নুডলস খান আর দেখুন আপনার নার্ভ আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে। তবে হ্যাঁ নুডলসে অতিরিক্ত ঝাল দিবেন না।
৫। আলু

কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি সমৃদ্ধি একটি খাবার হল আলু। এটি রক্তচাপ কমিয়ে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। মজাদার এই সবজিটি নিয়মিত খান আর রাগকে নিয়ে আসুন আপনার হাতের মুঠোয়।
৬। আপেল এবং পিনাট বাটার

রাগকে নিয়ন্ত্রণ করতে আপেল এবং পিনাট বাটারের জুড়ি নেই। হঠাৎ খুব রাগ হল একটি আপেল খেয়ে নিন আর দেখুন রাগ অনেক কমে গেছে।
৭। ভাজা পনির

পনির খাবারটি এমনিতে অনেক মজাদার আর এই মজাদার খাবারটি আপনার রাগকে নিয়ন্ত্রণ করে থাকে। পনিরে আছে কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম যা আপনার শরীরের শক্তি যোগানোর পাশাপাশি আপনার রাগকেও নিয়ন্ত্রণ করে থাকবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান