,

‘অনলাইনে কেনাকাটায় খরচ ও ভোগান্তি কম’

news-image

দেশের প্রথম ও বৃহত্তম বিবাহভিত্তিক পোর্টাল শাদিবাজার ডটকম shaadibazar.com আয়োজিত ‘বেস্ট ওয়েডিং ফটো কনটেস্ট’-এ বিয়ের ছবি আপলোড করে পুরস্কার পেলেন সেরা ৬ বর-বধূ। শুক্রবার রাজধানীর একটি রেস্তোরায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি শামীম আহসান। জনপ্রিয় সংগীত শিল্পী শাফিন আহমেদ, ফ্যাশন ডিজাইনার রুমানা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব হাসিন রওশন, এফএস নাঈমসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, শাদিবাজার ডটকমের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মামুন প্রমুখ।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, অনলাইনে কেনাকাটায় খরচ ও ভোগান্তি কম। সম্ভাবনাময় এই ই-কমার্স খাতের অগ্রসরমান এই সময়ে বিয়ের আয়োজনের নানা ঝক্কি-ঝামেলা এড়াতে শাদিবাজার ডটকম একটি যথাযথ উদ্যোগ। আশাকরি এই উদ্যোগের মাধ্যমে কর্মব্যস্ত জীবন ও যানজটের শহরে বিয়ে সংশ্লিষ্ঠদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

সংশ্লিষ্ঠরা জানান, বিয়ের জন্য স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, বর-কনে সাজানো, পোশাক-পরিচ্ছদ, ডেকোরেশন, হানিমুন এবং বিবাহবার্ষিকী উদযাপনসহ বিয়ে বিষয়ে যাবতীয় সেবা দেয়ার লক্ষ্যে সম্প্রতি যাত্রা শুরু করে শাদিবাজার ডটকম। এ উপলক্ষে পোর্টালটির ফেসবুক পেজে www.facebook.com/shaadibazar ‘বেস্ট ওয়েডিং ফটো কনটেস্ট’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৫ শতাধিক প্রতিযোগি তাদের বিয়ের ছবি আপলোড করেন। তাদের মধ্য থেকে পাবলিক ভোটের ভিত্তিকে ৬ জন বিজয়ী ঘোষনা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে