,

সাড়ে ৪ হাজার টাকায় লুমিয়া উইন্ডোজ ফোন

news-image

জনপ্রিয় ই-কর্মাস ওয়েবসাইট বেস্টবাই (bestbuy.com) কম দামে বিক্রি করছে লুমিয়া ৬৪০। মাত্র ৫৯.৯৯ ডলারে পাওয়া যাবে ফোনটি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ফোনটির মূল্য দাঁড়ায় ৪ হাজার ৬৭৩ টাকার কিছু বেশি। মাইক্রোসফটের লুমিয়া ৬৪০ ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৯৪ পিপিআই। ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ এসওসি, ১.২ গিগাহার্টজের কোয়াডকোর সিপিইউ, অ্যাড্রিনো ৩০৬ জিপিইউ এবং ১ জিবি র‌্যাম। ফোনটির বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। মাইক্রোসফটের এই ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে .৯ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ারের। ফোনটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত। বেস্ট বাই জানিয়েছে, স্টক থাকা সাপেক্ষে আগ্রহীরা ফোনটি ৫৯.৯৯ ডলারে কিনতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে