,

যুক্তরাষ্ট্রে ফাষ্টফুড রেস্তরাঁয় গাঁজা সেবনের বিশেষ ব্যবস্থা!

news-image

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আদালত কর্তৃক গাঁজা সেবনের অনুমতি দেওয়ার পর কলারাডো স্টেটে ফাস্টফুড রেস্তরাঁগুলোতে গাঁজা সেবনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ফাস্টফুড রেস্তরাঁ ম্যাকডোনাল্ডসে বসে গাঁজা খাওয়ার বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। গতবছর এ অঙ্গরাজ্যের গাঁজাখোররা প্রকাশ্যে গাঁজা কেনাবেচা করার আইনি বৈধতা চেয়ে লংমার্চ করলে একপর্যায়ে আইনিভাবে এর বৈধতা ঘোষণা করা হয়। এবার গাঁজাখোরদের সুবিধা করে দেয়ার জন্য ম্যাকডোনাল্ড ফাস্টফুডের একটি নির্দিষ্ট এলাকায় গাঁজা খাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। গাঁজা খাওয়ার জন্য ডাক্তারের কাছ থেকে পূর্বানুমোতির প্রয়োজন হবে।

এছাড়াও ১৮ বৎসরের উর্ধ্ব বয়সীদের জন্ম নিবন্ধনের প্রমাণও দেখাতে হবে। ম্যাকডোনাল্ড ফাস্টফুডের গাঁজাখোরদের জন্য নির্দিষ্ট এলাকায় ১৫টির মতো বিশেষ কাঁচের ঢাকনা তৈরি হয়েছে। উপরের দিকে মোটা পিভিসি পাইপ দিয়ে গাঁজার ধোঁয়া বাইরে বের করার ব্যবস্থা থাকবে। এতে করে গাঁজার ধোঁয়া অন্য লোকদের জন্য কষ্টদায়ক হবে না। কলারাডোসহ বেশ কয়েকটি প্রকাশ্যে গাঁজা কেনাবেচার অনুমোতি দেওয়ার পর এ ব্যবস্থা চালু করা হল। খুব শিঘ্রই ক্যালিফোর্ণিয়াতেও এ ব্যবস্থা চালু করা হবে। তবে কোথাও প্রকাশ্যে অথবা গাড়ি চালানো অবস্থায় গাঁজা খাওয়ার কোন অনুমতি প্রদান করা হয়নি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে