,

কুয়ালালামপুরে ৪ এলআরটি স্টেশনে ফ্রি ভ্রমণ

news-image

শামীম সরকার,মালয়েশিয়া : শনিবার (৩১ অক্টোবর) থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চারটি এলআরটি স্টেশন থেকে ভ্রমণ হবে সর্ম্পূণ ফ্রি। আমপাং লাইনের চারটি স্টেশন থেকে এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে রেপিড কেএল এলআরটির মালিকানা প্রতিষ্ঠান প্রাসারানা মালয়েশিয়া বারহাদ। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থ‍া বারনামায় প্রকাশিত এক সংবাদে বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, চারটি স্টেশনে এএমওয়াই সার্ভিস দেয়া হবে। এটি ছয়টি কারের একটি ট্রেন। শ্রী-পেতালিং স্টেশন থেকে ফ্রি টোকেন দেওয়া হবে সিঙ্গেল জার্নির জন্য। এছাড়াও নতুন স্টেশন আওয়ান বাসার, মুহিব্বাহ, আলম সুতেরা ও কিনররা বিকে৫ থেকে এ সুবিধা পাওয়া যাবে। শনিবার থেকে আগামী এক মাস যাত্রীরা এই স্টেশনগুলো থেকে ফ্রি ভ্রমণ করতে পারবেন। এছাড়াও যাত্রীরা মাই রেপিড কার্ড ও টাচ অ্যান্ড গো ট্রানসিট কার্ড দিয়ে করতে পারবেন ফ্রি ভ্রমণ।
 এ বিষয়ে সানওয়ে লাইন প্রাসারানার প্রেসিডেন্ট আজমি আব্দুল আজিজ বলেন, আমরা মাই রেপিড কার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি। যেটিতে এলআরটি লাইনস, মনোরেল লাইন, রেপিড কেএল বাস নেটওয়ার্ক ও রেপিড ট্রানসিট বাস নেটওয়ার্ক অর্ন্তভুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা