,

চার ঘণ্টা পর অপহৃত ৩ শিশু উদ্ধার, গাংনীতে ফেনসিডিলসহ আটক ২

news-image

সুনামগঞ্জে অপহৃত তিন শিশুকে অপহরণের ৪ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে।
 
উদ্ধারকৃত শিশুরা হলো- শহরের বড়পাড়া এলাকার উবায়েদ মিয়ার ছেলে ইমন (১৫), একই এলাকার এরশাদ আলী ছেলে রানা (১৪) ও কদানশ আলীর ছেলে আকাশ (১৫)। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের নতুন কোর্ট এলাকা থেকে তিন শিশুকে অপহরণ করে একটি চক্র। 

 

গাংনীতে ফেনসিডিলসহ আটক ২
 

গাংনীতে ৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লাভলু হোসেন (২৮)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে এসআই আশরাফ আলী ও সংগীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 1446087808
 
ওসি জামাল উদ্দিন জানান, হাড়াভাঙ্গা মাঠের মধ্যে থেকে ফেনসিডিলের একটি চালান বামন্দীর পথে আসছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী লাভলু মিয়া ও জাহান আলীর কাছে থাকা বস্তার মধ্যে থেকে ৭৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা