,

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু শিপন বাহিনীর প্রধান নিহত

news-image

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শিপন বাহিনী প্রধান শিপন (৩২) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের মংলা উপজেলা সংলগ্ন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় বুধবার ভোরে র‌্যাব নিয়মিত টহলে বের হয়। এ সময়  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু শিপন বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিপন বাহিনীর প্রধান শিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে শনাক্ত করেছেন বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ওয়ান শুটারগান, একনলা বন্দুকসহ মোট ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, ৩০০ রাউন্ড গুলি ও এবং বিপুল পরিমাণ রসদ সামগ্রী, চাঁদা আদায়ের কার্ড ও তৈজসপত্র উদ্ধার করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে