,

‘ধর্মীয় পোশাকে ক্লাস করতে চাই’

news-image

ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলোজি বিশ্ববিদ্যালয়ে আইইউবিএটি (IUBAT) বিশ্ববিদ্যালয়ে ইসলামিক পোশাক নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। আর যারাই ইসলামি পোশাক পরিধান করে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় আসে তাদেরই নানা প্রকার লাঞ্ছনার শিকার হতে হয়।  বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড: এম আলিমুল্লাহ মিয়ানের এই আদেশের বিপরীতে মঙ্গলবার নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। পায়জামা, পাঞ্জাবি, টুপি ও বোরকা পড়ে আসলে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। এর প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন পালন করে।  oDQxnXGবুধবার নানান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আর এই আদেশের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবাই একসাথে আন্দোলন করার একাত্মতা প্রকাশ করেছে। ফেসবুকের এক পেজে বলা হয়, '২ সপ্তাহ আগে, একজন সিনিয়র ভাইয়া যিনি #IUBAT এ ভর্তির পর থেকেই পাঞ্জাবি আর টুপি পড়ে আসতেন। একজন মুসলিম হিসেবে যতোটুকু সম্ভব সুন্নত মেনে চলেন তিনি (আমার দেখা মতে)। তাকে একদিন আমাদের রিসিপসনিষ্ট ধরলেন, ব্যাপক অপমান করলেন তারপর সবার সামনে পাঞ্জাবি ইন করিয়ে গলায় টাই বাধতে বাধ্য করলেন। ভাইয়া-টা ক্যাফেটেরিয়ায় গিয়ে নির্বাক চোখে কাদছিলো। আমি তখন দেখছিলাম।'  sHMeBktসাজেদুল হাসান আবির ফেসবুকে লিখেন, 'আমি কিছুদিন আগে ক্যাম্পাসে ঢুকছিলাম আমার সামনে ছিল এক আপু তিনি বোরকা নেকাপ পরা ছিলেন। গেটের দারোয়ান তাকে প্রথমে ঢুকতে দিতে চায় নি পরে তাকে নেকাপ খুলতে বাধ্য করে।' জিসান লিখেন, 'যতটুক দেখলাম, নিউ ইয়র্কেও পাঞ্জাবি-হিজাব পড়া মানুষদের সাধারণ মানুষেরা অন্য রকম ভাবে সম্মান দেয় যেটা সবাইকে দেয় না। সেখানে বাংলাদেশের মত মুসলিম প্রধান দেশে এটা অযৌক্তিক।' ২১ মার্চ ২০১২ রাষ্ট্রপতির কার্যালয় থেকে মাহাবুবুর রহমান ভূইয়া সাক্ষরিত একটি চিঠিতে আইইউবিএটি IUBAT এর ভিসি বরাবর জানানো হয় যে শিক্ষার্থীদের যেনো ধর্মীয় পোশাক পরিধানে বাঁধা দেয়া না হয়।  প্রসঙ্গত, এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ইশফাক এলাহী ব্র্যাকে নেকাব নিষিদ্ধ করলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে নেকাব নিষিদ্ধের সিদ্ধান্ত তুলে নেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা