,

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ড. ইউনূস

news-image

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যান ড. ইউনুস। বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হতে পারে বলে ড. ইউনূসের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর ও আমার দেশ এমন খবর জানিয়েছে। ঢাকার ইউনূস সেন্টারের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, ড. ইউনূস সেখানে ডাক্তার দেখাবেন। এছাড়া মেয়ের সঙ্গে সাক্ষাৎ এবং কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।  দৈনিক আমাদের সময় থেকে জানা যায়, এ ব্যাপারে বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা একজন সহকারী পুলিশ কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে ড. ইউনূস এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।  আগামী ৪ নভেম্বর এই নোবেল বিজয়ীর জার্মানির বার্লিনে ‘সেভেন্থ গ্লোবাল সোশ্যাল বিজনেস ২০১৫’-এর পূর্ব নির্ধারিত একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা