,

যেসব তথ্য জানা যায় গন্ধ শুঁকেই

news-image

বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে প্রতিটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা তেমনি শরীরের গন্ধ আলাদা থাকে। কিছু বিজ্ঞানী একে “ওডর প্রিন্ট” বলেন। এই গাঁয়ের গন্ধের জন্যই কুকুর পলাতক আসামিকে খুঁজে বের করতে পারে এবং এর জন্যই একই পারফিউম এর গন্ধ কিছুটা অন্য রকম হয় একেক জনের ক্ষেত্রে।
আসুন জেনে নেই কোন রকম গন্ধ কি নির্দেশ করে:

১। আপনার শরীরের গন্ধ থেকে বুঝা যায় যে, আপনি বহির্মুখী বা বাতিকগ্রস্থ কিনা। মানুষের গায়ের গন্ধ তার ব্যক্তিত্ব প্রকাশ করে কিনা এটা নিয়ে গবেষণা করেছেন পোল্যান্ড এর কিছু গবেষক। তারা দেখেছেন যে, গন্ধের মাধ্যমে ব্যক্তিত্বের ভিন্নতা বুঝা যায়।
২। বিজ্ঞানীরা দেখেছেন যে, উদ্বিগ্ন হলে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হয় যা খুবই সূক্ষ্ম গন্ধের সৃষ্টি করে। এই গন্ধ আপনার আশেপাশের কেউ বুঝতে পারেনা কিন্তু আপনার পোষা প্রাণীটি অর্থাৎ কুকুর ঠিকই বুঝতে পারে যে আপনি উদ্বিগ্ন আছেন।
৩। অনেকবার ব্রাশ করার পরও যদি আপনার মুখের গন্ধ না যায় তাহলে বুঝতে হবে যে, আপনার দাঁতে বা মাড়িতে খাবার জমে আছে যা পচে গিয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি করেছে ।এছাড়া সাইনুসাইটিস এর ইনফেকশন হলে ও মুখে দুর্গন্ধ হতে পারে ।
৪। যদি আপনার প্রস্রাবে মিষ্টি গন্ধ পান তাহলে আপনার ডায়াবেটিস হয়েছে বুঝতে হবে। এছাড়া ইউরিন ইনফেকশন হলেও প্রস্রাবে তীব্র মিষ্টি গন্ধ হতে পারে।
৫। গবেষণায় দেখা গেছে যে, মানুষ জীবনসঙ্গী হিসেবে তার শরীরের গন্ধের চেয়ে বিপরীত গন্ধের মানুষকেই বেশী পছন্দ করে।
৬। অনেক মানুষের গায়ের গন্ধ মশাকে আকৃষ্ট করে থাকে। জিনের বিভিন্নতার কারনেই মানুষের শরীরের গন্ধের বিভিন্নতা হয়, এই জিনের ই কোন এক বিশেষ বৈশিষ্টের কারণে মশারা আকৃষ্ট হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে