,

মরণব্যাধির প্রতিষেধক সুপার টমেটো

news-image

সুপার চার্জ জিএম টমেটো নামে বিজ্ঞানীরা একটি টমোটো আবিস্কার করেছেন। কিছু দিনের মধ্যেই খাবারের মেনুতে যুক্ত হবে নতুন আবিস্কৃত এই সুপার টমেটো। রাসায়নিক উপাদানের বেশ কিছু সমন্বয় করে এই টমেটোর জিন তৈরি করা হয়েছে। একটি সুপার টমেটোতে যে উপাদান থাকবে তা ৫০ বোতল লাল মদের চেয়েও বেশি। এছাড়া টমেটোতে থাকাবে এন্টিঅক্সিডেন্ট রাসায়নিক যা হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস ও অ্যালঝোইমার রোগের প্রতিরোধক হিসেবে কাজ করবে। ব্রিটেনের বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন।
সুপার টমেটোতে সয়াবিনের সমান উপাদান থাকবে যা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করবে। ২.৫ কিলোগ্রাম টফু উপাদান থাকবে। নরউয়িচের জন ইন্সস সেন্টারের অধ্যাপক ক্যাথি মার্টিন বলেন, আমাদের পরীক্ষা প্রায় শেষের দিকে। সাধারণত এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যাবে। এটি অন্য একটি ফসলের সঙ্গে চাষ করা যাবে। এই টমেটোতে সুগন্ধি এমাইনো এসিড থাকবে। সুগন্ধি যে কোন ফসলের সঙ্গে এটি চাষ করা যাবে।
মৌলিক গবেষণা, রোগ জীবাণুর অণুজীব, প্রাকৃতিক মেডিকেল গবেষণা, ডায়েট ও স্বাস্থ্যগত গবেষণাসহ বিভিন্ন দিক নিয়ে বিবেচনা করে চালানো হয়েছে। সুপার চার্জ এই টমেটোর নিয়ে গবেষণা করা হয়েছে। প্রাকৃতিক ওষুধ এই টমেটোর নাম অঃগণই১২। দ্য জার্নাল নেচার কমিউনিকেশনে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
পারিবারিকভাবে ছাদে ও উঠানে এই সুপার টমেটোর চাষ করা যাবে। একই প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবেও তা উৎপাদন করা যাবে। টমেটো একটি লাভবান ফসল। এক হেক্টর জমিতে ৫০০ টন টমেটো উৎপাদিত হয়। আঙ্গুর ও সয়াবিনের মতো প্রাকৃতিকভাবে খুব কম পরিসরে উৎপাদন করা যাবে।
সূত্র: দ্য ডেইলি স্টার, ডেইলি মেইল, স্কুটিশ ডেইলি রেকর্ড ও মেডিকেল ডেইলি

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের