,

শ্যামলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

news-image

আমিরজাদা চৌধুরী : শ্যামল কুমার চৌধুরীর ৭ দিনের রিমান্ড চেয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। আজ বুধবার এ বিষয়ে আদালতে শুনানী হবে। ব্রাহ্মণবাড়িয়ার এক প্রভাবশালী রাজনীতিবিদকে মোবাইলে গালাগাল ও হত্যার হুমকী দেয়ার অভিযোগে পুলিশ গত ১৮ ই অক্টোবর তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগের বাইরে একটি হত্যা ও ডাকাতির মামলা দেয় থানা পুলিশ। উল্লেখ্য, গত ১৮ ই অক্টোবর রাত সাড়ে ৯ টা নাগাদ জেলার ঐ শীর্ষ রাজনীতিবিদকে শ্যামল রায় চৌধুরী ফোন করে হুমকী দেয়। শ্যামলের স্ত্রী তপতী চক্রবর্তী জানান-তার স্বামী তখন মাদকাসক্ত ছিলো। এরপরই রাত একটার দিকে পুলিশ অভিযান চালিয়ে শহরের মেড্ডাস্থ শ্বশুরবাড়ি থেকে শ্যামলকে গ্রেফতার করে । ঐসময় পুলিশ তাকে বেদম পেটায়। পরে হত্যা ও ডাকাতির মামলায় জড়িয়ে আদালতে পাঠিয়ে দেয়। অন্যদিকে শহরের মেড্ডাস্থ তার শ্বশুর বাড়িতে পরদিন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হামলা চালায়। তারা শ্যামলের শ্বাশুরী বৃদ্ধা ঝর্না চক্রবর্তী ও শ্যালক জয়চক্রবর্তী মারধোর ও তাদের ঘরের জিনিসপত্র ভাঙ্গচুর করে। পরে শহরের কাজীপাড়ায় শ্যামলের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিককে বাড়ি থেকে উঠিয়ে দেয়ার নির্দেশ দিয়ে আসে। মোট কথা এই পরিবারের সদস্যদের ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার হুমকী দেয়া হয়। এরপর থেকেই তারা আতঙ্কে রয়েছেন। শ্যামল দেশের একটি নামকারা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কর্মরত।  

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা