,

দেড় যুগ পর ইতালি বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

news-image

উৎসবমুখর পরিবেশে ইতালি বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর গতকাল রবিবার ইতালি বিএনপি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ মো. তাইফুর রহমান ছোটন সভাপতি ও খন্দকার নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতালির রোম এবং বাইরের বিভিন্ন প্রদেশ থেকে আগত কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের পছন্দের প্রার্থীদের ভোটদানে অংশগ্রহণ করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লকিত উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন খোকন ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন অশ্রুর পরিচালনায় সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের মধ্যে সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহি উদ্দিন জিন্টু, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে