,

স্ত্রীকে দেখে চমকে গেলেন শাহরুখ! সানির প্রতিদ্বন্দ্বী ডেইজি

news-image

২৪ তম বিবাহবার্ষিকীতে ৪৫ বছরের গৌরী খান কী চমক দিলেন ৪৯-এর স্বামী শাহরুখকে? চমকে দিলেন তাঁর নতুন মেক-ওভারে!সম্প্রতি বলিউডের ফার্স্ট লেডিকে দেখা গেল এক গয়নার দোকানের উদ্বোধনে। সেখানেই খোলা চুল আর ডিজাইনার সাদা শাড়ির দ্যুতিতে সবার চোখ ধাঁধিয়ে দিলেন গৌরী। সাত লহরী হার আর আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইনার শাড়িতে গৌরীর এই উপস্থিতি ছিল রীতিমতো নজর কাড়া। সেই মেক-ওভারেই চমকে গিয়েছেন শাহরুখ খান।
স্ত্রীকে দেখে চমকে গেলেন শাহরুখ!
05
২৪ বছরের দীর্ঘ দাম্পত্যে গৌরী অবশ্য এ ভাবে নতুন নতুন রূপে অনেক বারই অবাক করেছেন স্বামী। শাহরুখের চোখে কখনও ধরা দিয়েছে তার প্রযোজক অবতার, কখনও বা ইন্টিরিওর ডিজাইনার চেহারা। মাঝে মাঝে ফ্যাশন সরণিতেও মার্জার ছন্দে হেঁটে শাহরুখের পাশাপাশি সবাইকে চমকে দিয়েছেন গৌরী।

এই সব কিছুর মধ্যে গৌরীর কোন রূপটা সব চেয়ে পছন্দ শাহরুখের তা টুইট করে শাহরুখ নিজেই জানিয়েছেন। লিখেছেন, গৌরীর গৃহিণী রূপটাই সবার সেরা। এতগুলো বছর পেরিয়ে এসেও গৌরীর ধৈর্য, ভালবাসার ক্ষমতা, সহজেই মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ অবাক করে দেয় তাকে। এইসবের জন্য তিনি যে স্ত্রীর কাছে কৃতজ্ঞ, সেটাও জানাতে ভোলেননি বলিউডের বাদশাহ।
 

সানির প্রতিদ্বন্দ্বী ডেইজি

বলিউডে চলছে যৌনতা। আর এ নিয়েই এখন তুমুল লড়াই চলছে বলিউডে। সৌজন্যে সানি লিওন এবং ডেইজি শাহ। ডেইজি'র আগমনে বেশ চিন্তিতও এই সাবেক পর্ন তারকা 

বিষয়টা ঠিক কী?03

আসলে সানি লিওনের ‘মাস্তিজাদে’ এবং ডেইজি শাহের ‘হেট স্টোরি ৩’ দু’টি ছবিরই মুক্তির দিন ঠিক হয়েছে আগামী ৪ ডিসেম্বর। আর দু’টি ছবির স্টোরিলাইনেই রয়েছে ‘যৌনতা’। প্রথমটি একটি সেক্স কমেডি। আর দ্বিতীয় ছবিটি ‘হেট স্টোরি’র সিক্যুয়েল। মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’তে দর্শকরা দেখবেন সানি লিওনের মস্তি। ফার্স্ট লুকেই সানি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। লিলি লেলে এবং লালিয়া লেলে। লিলি-লালিয়ার সেক্স নিয়েই কমেডি ছবি তৈরি করেছেন মিলাপ। বিশেষ চরিত্রে দেখা যাবে তুষার কপূর এবং বীর দাসকেও।

অন্য দিকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জারিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। সব মিলিয়ে একই দিনে এই দু’টি ছবি মুক্তি পাওয়ায় ব্যবসা খানিকটা ভাগ হয়ে যাবে বলেই মনে করছেন বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা। তবে সানি লিওন এবং ডেইজি শাহের বক্স অফিসের লড়াইতে কে কাকে টক্কর দেন এখন সেটাই দেখার। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে