,

সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো ডুবি

news-image

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা বন্দরের পশুর নদীতে ৫১০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি জি.আর রাজা নামক কার্গোটি মঙ্গলবার রাত ৮টার দিকে ডুবে যাওয়ার পর এটির ১০ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের চাদঁপাই রেঞ্জর অভ্যন্তরস্থ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কার্গোটি ৫১০ টন কয়লা নিয়ে পশুর চ্যানেলের হারবাড়িয়া থেকে খুলনার উদ্দেশে রওয়ানা হয়েছিল। রাত ৮টার দিকে কার্গোটির তলা ফেটে যায়। এ অবস্থায় কার্গোর মাস্টার কার্গোটিকে নদীর তীরে নিয়ে আসতে সক্ষম হলেও পশুর ও শ্যালা নদীর মোহনার কাছাকাছি জয়মনির ঘোল এলাকায় তা ডুবে যায়।


কার্গোটিতে কর্মরত ১০ নাবিককে উদ্ধার করে নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কার্গোটির মাস্টার মোহাম্মদ ভুলু গাজী জানান, সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীতে কার্গো জাহাজটির তলা ফেটে গেলে তা ডুবে যায়। পরিবেশ উন্নয়ন কর্মী গৌরাঙ্গ নন্দী জানান, কয়লাবোঝাই কার্গোটি প্রায় সুন্দরবনের মধ্যেই ডুবেছে বলা যায়। এর ফলে স্বাভাবিকভাবে নদীতে ছড়িয়ে পড়া কয়লার প্রভাবে সুন্দরবনের ক্ষতি হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা