,

বগুড়ায় বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভোলায় স্কুলশিক্ষক নিহত

news-image

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় তৌহিদুল (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপর আড়াইটার দিকে উপজেলার বনানী স্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল বগুড়ার গাবতলী দুর্গাহাটা গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। বর্তমানে শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রামে বসবাস করতেন। এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার মিডিয়া সেলের দায়িত্ব থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এ আর ট্রাভেলসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য তৌহিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা রোধে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা যায়নি।

 ভোলায়  স্কুলশিক্ষক নিহত

ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মতিলাল মজুমদার (৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিলাল উপজেলার রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই উপজেলার রায়চাঁদ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার করে মতিলাল সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা