,

পাকিস্তান সুপার লিগে সাঙ্গাকারা

news-image

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বেশ জমবে। তার আভাস আগে থেকেই মিলছে। এবার পিএসএলে নাম লেখালেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এই ব্যাটসম্যান রেজিস্ট্রেশন করেছেন আরেকটি টি-টোয়েন্টি আসরে। সেটি মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ (এমসিএল)। প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্ট দুটি। একই সময় হলেও দুই আসরের খেলা হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। পিএসএল হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। সেখানে ৫টি দল থাকবে। সেগুলো হলো লাহোর, করাচি, পেশোয়ার, কুয়েটা ও ইসলামাবাদ। এই আসরের প্রাইজ মানি থাকছে ১০ লাখ ডলার। দুবাই ও শারজায় ২০১৬ সালের ৪ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্ট। ম্যাচ হবে ২৪টি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর মধ্যে ১০০'র মতো খেলোয়াড়কে সই করিয়েছে। এর মধ্যে আছে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, কেভিন পিটারসেন, সাকিব আল হাসানের মতো খেলোয়াড়ের নাম। খেলোয়াড়দের উন্মুক্ত নিলাম হবে। আর তা ডিসেম্বরে হবে বলে জানা যাচ্ছে।

পিএসএলের প্রধান নাজাম শেঠি সাঙ্গাকারাকে তাদের আসরের জন্য পেয়ে খুশি। বলেছেন, "সাঙ্গাকারা বিশ্বমানের ক্রীড়াবিদ। তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। পিএসএলে মূল্যবান অভিজ্ঞতা যোগ করবে সে।" শ্রীলঙ্কার আরেক খেলোয়াড় সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও পিএসএলে খেলার জন্য রাজি হয়েছেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে