,

যে ৯ টি খাবার পেটের মেদ কমাতে সাহায্য করে !

news-image

স্বাস্থ্য ডেস্ক : পেটের মেদ অনেকের জন্যই বেশ ভাবনার বিষয়। কেবল দেখতে অসুন্দর লাগাই নয়, এটি শরীরে বিভিন্ন রোগব্যাধির কারণ হতে পারে। যেমন : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ ইত্যাদি। এর থেকে হতে পারে কার্ডিয়াক সমস্যা।

জিনগত কারণ, হরমোনের ভারসাম্যহীনতা, কায়িকশ্রম না করা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে পেটের ওপর আপনার অজান্তেই জমে উঠবে এই অনাকাঙ্ক্ষিত মেদ। তবে কিছু খাবার আছে যেগুলো আপনার পেটের মেদ কমাতে সাহায্য করে।
১ আনারস

এর মধ্যে রয়েছে ব্রোমেলিন নামক এক ধরনের অ্যান্টি ইনফ্লেমেটোরি পদার্থ। এই এনজাইম প্রোটিনের বিপাকে সাহায্য করে এবং পেটের মেদ কমায়।

২. চেরি

গবেষণায় বলা হয়, প্রতিদিন চেরি ফল খাওয়া সিভিডি এবং মেটাবোলিক (বিপাকীয়) সিনড্রমের লক্ষণ কমায়। মেটাবোলিক সিনড্রম পেটের মেদ হওয়ার ঝুঁকি বাড়ায়।

৩. তরমুজ

তরমুজ পেটের মেদ কমাতে বেশ উপকারী একটি খাবার। এর মধ্যে ৯১ ভাগ পানি রয়েছে। এটি খেলে অনেক্ষণ ধরে পেট ভরা অনুভূতি হয়। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ পরিষ্কারে সাহায্য করে।

৪. অ্যাভোকাডো

এর মধ্যে রয়েছে ভালো পরিমাণ মোনোস্যাচুরেটেড ফ্যাট; যা হার্টের জন্য ভালো। এর মধ্যে রয়েছে ভালো আঁশ; এটা পেট ভরা অনুভূতি হতে সাহায্য করে। অ্যাভোকাডো পেটের মেদ কমাতে বেশ উপকারী।

৫. গ্রিন টি

গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট; যেটা বিপাক প্রক্রিয়াকে ভালো রাখতে সাহায্য করে। এটি শরীরের মেদ ঝরাতে ও ক্ষুধা নিবারণে সাহায্য করে।

৬. আপেল

এর মধ্যে রয়েছে আঁশ, ফ্লেবোনোয়েড ও বেটা কেরোটিন। এসব উপাদান পেটকে ভরা রাখতে সাহায্য করে এবং বেশি খাবার খাওয়া প্রতিরোধ করে। এ ছাড়া আপেলের মধ্যে থাকা পেকটিন ওজন কমাতে কাজে দেয়।

৭. কাঠবাদাম

এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। স্ন্যাকস হিসেবে এটি বেশ ভালো। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় বলা হয়, কাঠবাদাম ক্ষুধা কমায় এবং মেদ কমাতেও কাজ করে।

৮. সবুজ শাক

সবুজ শাকের মধ্যে রয়েছে কম ক্যালরি, উচ্চ পরিমাণ আঁশ, ক্যালসিয়াম ও ভিটামিন সি। সবুজ শাক হিসেবে পালং শাকের জুস বিপাক ভালো রাখতে সাহায্য করে এবং শরীর পরিষ্কার করে।

৯. টমেটো

এর মধ্যে রয়েছে ‘৯-ওডিও-ওডিএ’ নামের একটি উপাদান; যা রক্তের লিপিড কমাতে সাহায্য করে এবং পেটের মেদ ঝরাতে সাহায্য করে। এটি বাড়তি ওজন কমাতেও উপকারী।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা