,

অবশেষে একসঙ্গে , কোহলির ব্যর্থতায় আবারো দোষ আনুশকার ঘাড়ে

news-image

সম্পর্কের জন্য বারবার অসুবিধায় পড়তে হচ্ছিল। কোনো সাক্ষাৎকারে মুখোমুখি হলেই ছবির চেয়ে বিরাট কোহলিকে নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয় আনুশকা শর্মাকে। একই অবস্থা বিরাটেরও। বছরখানেক ধরেই তাই নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করছেন না তাঁরা। প্রথমে কলকাতায়, এরপর আরো বেশ কয়েকবার প্রকাশ্যে হাত ধরে হাঁটতে দেখা গেছে। সর্বশেষ শনিবারই একসঙ্গে দুপুরের খবার খেতে দেখা গেছে তাঁদের। আনুশকা সরাসরি না বললেও এক সাক্ষাৎকারে তাঁকে 'মাই লাভ' বলেছেন বিরাট। জানা গেছে, শিগগিরই নিজেদের সম্পর্কের পরিণতি দিতে চান এই যুগল। এ জন্য নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরো ভালো করতে সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে থাকার। এর মধ্যেই নাকি মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছেন তাঁরা। নায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে, সামনের মাস থেকেই এ ফ্ল্যাটে উঠবেন আনুশকা-বিরাট।

 


কোহলির ব্যর্থতায় আবারো দোষ আনুশকার ঘাড়ে 

বলিউডে আনুশকা শর্মার অভিষেক শাহরুখ খানের বিপরীতে 'রব নে বানা দি জোড়ি' সিনেমার মাধ্যমে। এরপর কেটে গেছে ৭ বছর। এরপর থেকে আনুশকা শুধু এগিয়েই গেছেন। সিনেমা ক্যারিয়ারে তেমন বিপত্তিতে না পড়লেও, ব্যক্তিগত কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন হরহামেশাই।05

আনুশকার প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলি। এ সম্পর্কটি তার বিড়ম্বনার বড় কারণ। বিরাটের বাজে খেলার জন্য বার বার দায়ী করা হচ্ছে 'ব্যান্ড বাজা বারাত' অভিনেত্রীকে। শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হারের সম্মুখীন হয় ভারতীয় দল। ওই খেলায় বিরাট ৬ মারলে আনুশকা উৎফুল্ল হয়ে ওঠেন। যা বিশ্ববাসী টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। কিন্তু এ হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের বলেই ক্যাচ আউট হন বিরাট। এবারও প্রেমিকের বাজে খেলার দোষ পড়ে আনুশকার ঘাড়ে। টুইটারে শুরু হয়ে যায় আনুশকার নিন্দা।

এর আগে চলতি বছর অনুষ্ঠিত বিশ্বকাপ সেমি ফাইনালে আনুশকার উপস্থিতিকে দায়ী করা হয় বিরাটের বিপর্যয়ের জন্য। এরপর ভারতীয় দলের ভক্তরা সোশাল মিডিয়ায় আনুশকার ওপর হামলে পড়ে। এমনকি তার পোস্টারও পুড়িয়ে দেয়।তবে আগের মতো এবার অনেকেই দাঁড়িয়েছেন আনুশকার পক্ষে। তারা টুইটে জানান, বিরাটের বাজে খেলার সঙ্গে আনুশকার উপস্থিতির কোনো সম্পর্ক নেই।
সূত্র : ইন্ডিয়া টাইমস

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ