,

গুয়াতেমালায় প্রেসিডেন্ট নির্বাচনে কমেডিয়ান মোরালেস জয়ী

news-image

গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস জয়ী হয়েছেন। বিবিসি বলছে, দেশটির সাবেক ফাস্ট লেডি সান্দ্রা টরেসের বিরুদ্ধে নির্বাচনে তিনি ৭২ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনে সরকারে অনভিজ্ঞ একজন সাবেক টেলিভিশন কমেডিয়ানের জয়ী হওয়া দেশটির অজনপ্রিয় রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতি মানুষের অনাস্থারই প্রকাশ। সব ভোট গণনার আগেই টরেস পরাজয় মেনে নিয়েছেন। তবে ততক্ষণে মোরালেস ভোটে অনেক ব্যবধানে এগিয়ে যান।

দেশটির প্রেসিডেন্ট ওত্তো পিরেজ মলিনার পদত্যাগ ও গ্রেপ্তারের একমাস পর এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হল। তার বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ও কাস্টমস কর্মর্কাদের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছির। অবশ্য এ ধরনের দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মলিনা। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ীরা করফাঁকির জন্য কর্মকর্তাদের ঘুষ দিত।

ভোট গণনার পর মোরালেস বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসাবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর সহায়। সবাইকে ধন্যবাদ। তবে দেশটির এই গুরুতর রাজনৈতিক সমস্যা থেকে উত্তরণের জন্য ভোটারদের প্রতি জোরালো আহ্বান রাখার পরও ভোট পড়েছে বেশ কম। দেশটির সাবেক প্রেসিডেন্ট পিরেজ মলিনাকে অভিসংশন করার পর সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে বিচারের অপেক্ষায়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা